বর্তমান যে সমস্ত প্রার্থীরা পুলিশ বিভাগের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আসতে চলেছে একটি সুখবর। সাতটি পুলিশ বাহিনীতে একসঙ্গে একাধিক শূন্য পদে কনস্টেবল এবং রাইফেল ম্যান বিভাগে নিয়োগ করা হবে। সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তরুণ তরুণীরা যে রাজ্যের জন্য এপ্লাই করবেন সেই রাজ্যেই নিয়োগ করা হবে। তবে ক্ষেত্রে সেই রাজ্যের বাসিন্দা হিসেবে প্রমাণপত্র থাকতে হবে চাকরি প্রার্থীর। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা উক্ত পদগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক রয়েছেন, তারা এই প্রতিবেদনটি পড়ে আবেদন সংক্রান্ত তথ্যগুলো বিস্তারিত ভাবে জেনে নিয়ে আবেদন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে।
শূন্য পদের সংখ্যা:- মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৫,৪৮৭ টি। একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে তার জন্য বিপুল সংখ্যক চাকরি প্রার্থী নিয়োগ হওয়ার সুযোগ রয়েছে।
পদের নাম:- মূলত দুটি পদে নিয়োগ করা হবে। একটি হলো রাইফেল ম্যান এবং অন্যটি হলো কনস্টেবল।
বিভাগ অনুযায়ী-শূন্য পদের সংখ্যা:-
রাইফেল ম্যান পদে নিয়োগ করা হবে আসাম রাইফেলসে। অন্যদিকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে বর্ডার সিকুরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স, ইন্দো টিবেটন বর্ডার, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়ান সিকিউরিটি ফোর্সে।
বর্ডার সিকিউরিটি ফোর্স:- পুরুষ প্রার্থীর সংখ্যা ৫২৪ টি এবং মহিলা প্রার্থীর সংখ্যা 92 টি।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স :- পুরুষ প্রার্থীর শূন্য পদের সংখ্যা ১৩১৩৫ টি এবং মহিলা শূন্য পদের সংখ্যা ১৪৬০ টি।
সেন্টার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স পুরুষ প্রার্থীর শূন্য পদের সংখ্যা ৫৩৬৬ টি এবং মহিলা প্রার্থীর শূন্য পদের সংখ্যা ১২৪টি।
সশস্ত্র সীমা বল:- পুরুষ প্রার্থীর সংখ্যা ১৭৬৪টি।
ইন্দো টিবেটন বর্ডার:- পুরুষ প্রার্থীর শূন্য পদের সংখ্যা ১০৯৯ এবং মহিলা প্রার্থীর শূন্য পদের সঙ্গে 194 টি।
সেক্রেটারিয়ান সিকিউরিটি ফোর্স:- পুরুষ প্রার্থীর শূন্য পদের সংখ্যা ২৩ টি।
রাইফেলম্যান পদে শূন্য পদের সংখ্যা:- পুরুষ প্রার্থীর সৈন্য পদের সংখ্যা ১৫৫৬ এবং মহিলা প্রার্থী শূন্য পদের সংখ্যা ১৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এনসিসি সার্টিফিকেটধারীরা অগ্রাধিকার পাবেন।
বয়স সীমা:- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলিটার ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।
দৈহিক মাপ:- ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি। বুকের ছাতি না ফুলিয়েও ফুলিয়ে যথাক্রমে হতে হবে ৮০ ও ৮৫। তবে তপশিলিটির ক্ষেত্রে উচ্চতা ও বুকের ছাতি কিছুটা ছাড় দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। তপশিলি ও গোরখাদের ক্ষেত্রে উচ্চতা একটু কম হলে হবে। বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি ফলো করুন।
বেতন স্কেল:- মাসিক বেতন স্কেল থাকবে ২১,৭০০ থেকে ৬৯১০০ টাকার মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া:- পার্থী নির্বাচিত করা হবে স্টাফ সিলেকশন কমিশন দ্বারা। একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা ও মাপঝোপ পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ শে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। লিখিত পরীক্ষার পূর্ণমান থাকবে ১৬০ নম্বরের। সময় দেওয়া হবে এক ঘন্টা। নেগেটিভ মার্কিং রয়েছে। মাল্টিপল চয়েজের প্রশ্ন আসবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে এক নম্বর করে।
দৈহিক পরীক্ষা:- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দৈহিক পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। দৈহিক পরীক্ষার মধ্যে রয়েছে ছেলেদের ক্ষেত্রে ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড়। মেয়েদের ক্ষেত্রে সাড়ে আট মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়।
আবেদন প্রক্রিয়া:- আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য সর্বপ্রথম https://ssc.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর লাগবে। এটি সহযোগে রেজিস্ট্রেশন করার পরে উক্ত ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরসাথে সাইন, ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদনমূল্য জমা দিয়ে তার একটি কপি ভবিষ্যতে রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে রাখতে হবে। সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট করতে হবে।
আবেদন মূল্য:- জেনারেল ক্যাটাগরিদের জন্য আবেদনমূল্য রয়েছে ১০০ টাকা। তপশিলি, মহিলা, ওবিসি এদের জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ সময়সীমা:- আবেদনের শেষ সময়সীমা রয়েছে ৩১ ডিসেম্বর।
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা পুলিশ বিভাগের কনস্টেবল এবং রাইফেলম্যান পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক পদ্ধতি অবলম্বন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন।

